ads

বৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশকে ব্যর্থ করতেই শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র : শেখ পরশ

খবর টি পড়েছেন : ৩৯১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বাংলাদেশকে ব্যর্থ করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বৃহস্পতিবার রাজধানীর কালাচাঁদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের উদ্যোগে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

শেখ ফজলে শামস পরশ বলেন, রাজনৈতিক দলের কিছু উচ্ছিষ্টদের নিয়ে বিএনপি গঠিত। সেই বিএনপি আজকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে বিদেশিদের কাছে নালিশ করছে। শেখ হাসিনার বিরুদ্ধে তারা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত সরকার এ দেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল।

অন্যদিকে শেখ হাসিনার সরকার জঙ্গিবাদ এ দেশ থেকে নির্মূল করে দিয়েছে, বিচার বিভাগকে স্বাধীন করে দিয়েছে। তাই এমপি-মন্ত্রী বলেন, আর প্রশাসনিক কর্মকর্তা বলেন কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না, সাজা হচ্ছে।

Shamol Bangla Ads

ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে ও মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য মো. এনামুল হক খান, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন পাভেল, উপদপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ বক্তব্য রাখেন। সূত্র : বাসস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঈদের ছুটিতে বৃষ্টির আশা আবহাওয়াবিদদের পরবর্তী সংবাদ বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads