ads

বুধবার , ১২ এপ্রিল ২০২৩ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ১২, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ

শেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাপ্তাহিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল বুধবার দুপুরে জেলা প্রশাসক সাহেলা আক্তারের অফিস কক্ষে ওই গণশুনানী অনুষ্ঠিত হয়। এদিন আগত প্রায় ৩০০ জন সাহায্যপ্রার্থী মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন জেলা প্রশাসক।

Shamol Bangla Ads

গণশুনানীতে আগত বিভিন্নজনকে বিভিন্ন পরিমাণ আর্থিক সহযোগিতাসহ তাৎক্ষণিক বিভিন্ন সমস্যা সমাধান করা হয় এবং বাকীদের বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ অন্যান্যভাবে সাহায্য প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়। সেইসাথে যে সকল সমস্যা অন্যান্য দপ্তরে সমাধানযোগ্য সেগুলো সে দপ্তর প্রধানের সাথে কথা বলে সমাধান করার নির্দেশনা প্রদান করা হয়।

গণশুনানীকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মেহেদি হাসান জানান, অন্যান্য দিন সাহায্যপ্রার্থীর সংখ্যা ৫০/৬০ জন হলেও ঈদুল ফিতরকে সামনে রেখে সাহায্যপ্রার্থীদের চাপ বেড়েছে। তবে সবার সমস্যাই জেলা প্রশাসক মহোদয় মনোযোগ সহকারে শুনে পরামর্শসহ সহযোগিতা প্রদান করে যাচ্ছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads