ads

সোমবার , ৩ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় নির্বাচনে থাকছে না ইভিএম

খবর টি পড়েছেন : ৪২৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হচ্ছে না। প্রতিটি আসনেই ব্যালটে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম। সোমবার কমিশনের ১৭তম সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

Shamol Bangla Ads

সচিব বলেন, ‘নির্বাচন কমিশন সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু অর্থসংস্থান না হওয়ায় সে প্রকল্প স্থগিত হয়।’

সচিব জানান, পরে ইভিএম মেরামতের জন্য সরকারের কাছে এক হাজার ২৬০ কোটি টাকা ইসির পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়েছিল। কিন্তু ওই অর্থ পাওয়ায় অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় ইসি সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচন ৩০০ আসনেই ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে।

Shamol Bangla Ads

এর আগে সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের সভা শুরু হয়। এতে অপর চার কমিশনার ও কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রমজানে সবার শুভ বুদ্ধির উদয় হোক: জিএম কাদের পরবর্তী সংবাদ গাজীপুর সিটি নির্বাচন ২৫ মে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads