ads

শনিবার , ১ এপ্রিল ২০২৩ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশ মাছ ও মাংসে স্বয়ংসম্পূর্ণ: প্রাণিসম্পদ মন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ১, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশ আজ মাছ ও মাংসে স্বয়ংসম্পূর্ণ। দেশের মাছ বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশকি মুদ্রা আর্জন করা সম্ভব হচ্ছে। ১ এপ্রিল শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

শ ম রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় ও একান্ত প্রচেষ্টায় দেশে ইলিশের উৎপাদন বেড়েছে। মা ইলিশ ও জাটকা ধরবেন না। এসব মাছই আগামী দিনের সম্পদ। একটি মা ইলিশ একবারে ছয় লাখ মাছ দেয়। ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ ব্যাপকভাবে গবেষণা করছে। এখন দেশে সারা বছর বড় ইলিশ পাওয়া যাচ্ছে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক, নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান, নৌবাহিনীর ক্যাপ্টেন এস এম এনামুল হাসান, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান প্রমুখ।

Shamol Bangla Ads

 

Need Ads