ads

বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩ | ২৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টেস্ট ও ওয়ানডে রেকর্ডও ভাঙবেন লিটন, আশা আশরাফুলের

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ৩০, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মারকুটে ব্যাটারদের তালিকা করলে মোহাম্মদ আশরাফুল নাম ওপরের দিকেই থাকবে। চার-ছক্কায় দর্শকদের মাতিয়ে রাখতে পছন্দ করতেন সাবেক এই ডানহাতি ব্যাটার। বাংলাদেশের ক্রিকেটের রেকর্ড বইয়ে এখনো তাঁর নাম জ্বলজ্বল করছে।

Shamol Bangla Ads

আশরাফুলের পরের প্রজন্মের ক্রিকেটার লিটন দাস। মাঠে আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রায়ই মিল পাওয়া যায় দুজনের মধ্যে। এতদিন টেস্ট ও ওয়ানডে কিংবা টি টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ডের পাশে নাম ছিল শুধু আশরাফুলের। তবে গতকাল চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের টি-টোয়েন্টিতে ১৮ বলে ফিফটি করে বাংলাদেশের সাবেক অধিনায়কের ১৬ বছরের পুরোনো একটি রেকর্ড ভেঙে দিয়েছেন ওপেনার-উইকেটরক্ষক লিটন।

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করে রেকর্ড গড়েন আশরাফুল। যা ওই সময়ের বিশ্ব রেকর্ডই ছিল। আর বাংলাদেশর হয়ে কুড়ি ওভারের ক্রিকেটে দ্রুততম।

Shamol Bangla Ads

লিটনের কাছে নিজের রেকর্ড হারালেও মন খারাপ হয়নি আশরাফুলের। আজ সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আসলে রেকর্ড হয়ই ভাঙার জন্য। প্রায় ১৬ বছর এই রেকর্ডটা টিকে ছিল। টেস্ট ও ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ড এখনও আমার আছে। আমি আশা করি, এই দুটি রেকর্ডও লিটনই ভাঙবে।’

লিটনের ব্যাটিং দেখে উচ্ছ্বসিত আশরাফুল আরও বলেন, ‘ও যখন ভালো খেলে তখন দেখতেই মজা লাগে। সে বিশ্বমানের একজন ব্যাটার। আশা করি সে এভাবে ব্যাট করে যাবে।’
বাংলাদেশের বদলে যাওয়া আক্রমণাত্মক ব্যাটিং নিয়ে আশরাফুল বলেছেন, ‘অসাধারণ খেলছে। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে আমরা তিনটা ম্যাচ জিতলাম। ওয়ানডেতেও শেয় ম্যাচটা জিতলাম। এখন পর্যন্ত এই বছর দুই ফরম্যাটেই চমৎকার খেলছি আমরা।

Need Ads