ads

বুধবার , ২২ মার্চ ২০২৩ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কিয়েভের কাছে রুশ ড্রোন হামলা, নিহত ৪

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ২২, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ

কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আজ বুধবার ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে ওই তথ্য জানিয়েছে আল জাজিরা।

Shamol Bangla Ads

টেলিগ্রামে রাষ্ট্রীয় জরুরি সংস্থা জানিয়েছে, রাজধানী থেকে ৪০ মাইল (৬৪ কিলোমিটার) দক্ষিণে রুশ হামলার ঘটনাটি ঘটে। এতে দুটি ছাত্রাবাস ও একটি শিক্ষাপ্রতিষ্ঠান আংশিক ধ্বংস হয়ে গেছে।

আঞ্চলিক পুলিশপ্রধান আন্দ্রি নেবিতোভ বলেন, মধ্যরাতে দফায় দফায় হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। ২০ জনকে হাসপাতালে নেওয়া হয়। এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন। শত্রুপক্ষ আবারও সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে। সাধারণ মানুষ এতে নিহত হচ্ছেন। নিহতদের মধ্যে একজন অ্যাম্বুলেন্সচালক রয়েছেন, যিনি আহতদের সহায়তার জন্য এসেছিলেন। এই হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Shamol Bangla Ads

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টুইট বার্তায় বলেন, ‘আবাসিক এলাকায় যেখানে সাধারণ মানুষ ও শিশুদের বাস, সেখানে হামলা চালাচ্ছে রাশিয়া। বিশ্বের অন্য কোথাও এক দিনের জন্যও এমনটি হওয়া উচিত নয়। রুশ বাহিনীকে রুখতে জীবন বাঁচাতে বিশ্ববাসীর উচিত বৃহত্তর ঐক্য গঠন করা।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads