ads

মঙ্গলবার , ২১ মার্চ ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহের রেস্টহাউসে তরুণী হত্যার রহস্য উন্মোচন, যুবক গ্রেফতার

ময়মনসিংহ নগরীর ছোট বাজার এলাকায় ‘নিরালা রেস্ট হাউস’ নামে একটি আবাসিক হোটেলে তরুণীকে গলাকেটে হত্যার রহস্য উদঘাটন করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় ঘাতক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবকের নাম রাকিবুল ইসলাম রাকিব (২৩)। তিনি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার নতুন চরচাষী এলাকার খোকন মিয়ার ছেলে।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁইয়া। এর আগে গত রোববার (১৯ মার্চ) রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় রাকিবের অবস্থান শনাক্ত করে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

পুলিশ সুপার আরো জানান, আসামি রাকিব পড়াশুনার পাশাপাশি সমাজসেবা অফিসে আউটসোর্সিংয়ের কাজ করে। গত ১৪ মার্চ সন্ধ্যা ৭টার দিকে সে আগারগাঁও অফিস থেকে মিরপুর শেওড়া পাড়া বাসস্ট্যান্ড যায়। শেওড়াপাড়া ফুটওভার ব্রিজ দিয়ে যাওয়ার সময় এক ভ্রাম্যমাণ পতিতা তাকে ডাক দেয়। তখন রাকিব তার সঙ্গে কথা বলে এবং তাকে ময়মনসিংহ যাওয়ার জন্য প্রস্তাব দেয়। ওই নারীকে পাঁচ হাজার টাকা নেওয়ার শর্তে ময়মনসিংহ যেতে রাজি হলে রাত ১০টার দিকে রাকিব তাকে নিয়ে মহাখালী বাসস্ট্যান্ড থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে বাসযোগে রওনা দেয়। এরপর রাত দেড়টার দিকে ময়মনসিংহে পৌঁছে হোটেল নিরালায় তারা স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে ২০৯ নম্বর কক্ষে ওঠে।

মাছুম আহাম্মদ আরও জানান, ওই নারী পরদিন ১৫ মার্চ সকাল ১০টার দিকে যাওয়ার সময় শর্ত অনুযায়ী রাকিবের কাছে ৫ হাজার টাকা চায়। কিন্তু রাকিব এক হাজার টাকা দেয়। এ নিয়ে হোটেল কক্ষে তাদের মধ্যে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে রাকিব বিকাশ থেকে টাকা উত্তোলনের কথা বলে হোটেল থেকে বাইরে গিয়ে ১০০ টাকার একটা চাকু কিনে নিয়ে আসে। পরে কক্ষের দরজা লাগিয়ে ওই তরুণীকে গলায় চাপ দিয়ে ধরে রাথরুমে নিয়ে গিয়ে চাকু দিয়ে গলাকেটে হত্যা করে এবং মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য দুই হাতের রগ কেটে দেয়। তারপর হোটেল কক্ষে তালা দিয়ে পালিয়ে যায়।

Shamol Bangla Ads

ঘটনার তিন দিনের মাথায় শনিবার (১৮ মার্চ) দুপুরে ওই হোটেল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে নিহত তরুণীর পরিচয় শনাক্ত না হওয়ায় থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করলে তদন্ত ও অভিযান শুরু করে কোতোয়ালি থানা পুলিশ। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকারীর পরিচয় ও অবস্থান নিশ্চিত হয়ে তদন্তককারী কর্মকর্তা এসআই শাহ মিনহাজ উদ্দিন, এসআই নিরুপম নাগ, এসআই আনোয়ার হোসেন, কনস্টেবল মিজানুর রহমান অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে ঘাতক রাকিবকে গ্রেফতার করে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, আসামি রাকিব হত্যাকান্ডের বিবরণ দিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!