ads

মঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের লক্ষ্য অর্জনে পাশে থাকবে এডিবি: মাসাতসুগু আসাকাওয়া

খবর টি পড়েছেন : ২৩৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেছেন, ২০৩১ সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে বাংলাদেশের পাশে থাকবে এডিবি। বাংলাদেশের লক্ষ্য অর্জনে মূল উন্নয়নকে অগ্রাধিকার দিতে আর্থিক সহায়তা বাড়াতে এডিবি প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার সকালে বাংলাদেশ ও এডিবির ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এডিবি প্রেসিডেন্ট। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুম হলে আয়োজিত ওই অনুষ্ঠানের পর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। সেখানে তিনি এ কথা বলেন। এডিবির ওয়েবসাইট থেকে এ খবর জানা গেছে।

Shamol Bangla Ads

এডিবি প্রেসিডেন্ট বলেন, আরও সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে বাংলাদেশকে আরও বড় আকারে সহায়তা করতে এডিবি প্রস্তুত আছে।

এর আগে ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এডিবিকে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত উন্নয়ন সহযোগী বলে উল্লেখ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ৫০ বছরে আমাদের উন্নয়নে এডিবির বিশেষ সহযোগিতা রয়েছে। তিনি এডিবির উদার সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Shamol Bangla Ads

গত এক দশকে বাংলাদেশে এডিবির সহযোগিতা প্রায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে জানিয়েছেন তিনি বলেন, বর্তমানে এডিবির ক্রমবর্ধমান অবদান দাঁড়িয়েছে ২৮ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলারে। এডিবির পোর্টফোলিওতে বাংলাদেশ এখন তৃতীয় বৃহত্তম গ্রাহক। এডিবির আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় বর্তমানে বাংলাদেশে ৫৪টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

এশীয় উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে। এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চরম দারিদ্র্য দূরীকরণের প্রচেষ্টা অব্যাহত রেখে সমৃদ্ধ অর্থনীতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আগামী বছর দেড় ট্রিলিয়ন অর্থনীতির মাইলফলক স্পর্শ করবে… পরবর্তী সংবাদ মেট্রোরেল স্টেশনকেন্দ্রিক যোগাযোগ : ডিএনসিসিকে অর্থায়ন করবে বিশ্বব্যাংক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads