প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১১ মার্চ শনিবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন। ওই দিন ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে মোট ৮টি বিশেষ ট্রেন চলাচল করবে।

আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের একটি সমাবেশে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। দলীয়ভাবে সড়ক পথে নেতা–কর্মীদের আসা–যাওয়ার জন্য ইতিমধ্যে বাস ভাড়া করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতিমধ্যে নগরের বিভিন্ন সড়ক নেতা-কর্মীদের শুভেচ্ছাসংবলিত পোস্টার আর ব্যানারে ছেঁয়ে গেছে। জনসভায় যোগদানের জন্য ময়মনসিংহ নগরে চলছে মাইকিং ও বিভিন্ন ধরনের প্রচারণা।




