ads

বুধবার , ৮ মার্চ ২০২৩ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে বিশেষ ৮ ট্রেন

ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে ৮টি রুটে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে রেলওয়ে। রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট (পূর্ব) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক পত্রে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়। চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট (পূর্ব) এর পক্ষে তিনি বার্তাটি জারি করেন।

Shamol Bangla Ads

এতে বলা হয়েছে, আগামী ১১ মার্চ ময়মনসিংহ জেলায় যাতায়াতের জন্য গফরগাঁও-ময়মনসিংহ, নান্দাইল-ময়মনসিংহ, দেওয়ানগঞ্জ বাজার-জামালপুর-ময়মনসিংহ, নেত্রকোণা-ময়মনসিংহ, অ্যাডভোকেট মতিউর রহমান-ময়মনসিংহ, গৌরীপুর-ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ-ময়মনসিংহ, জারিয়া-ঝাঞ্ঝাইল-ময়মনসিংহ রুটে ৮টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত বিশেষ ট্রেনগুলো সকাল সাড়ে ৮টা থেকে ১০ টার মধ্যে সব স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসবে।

এদিন ২৭১-২৭৮ জারিয়া লোকাল, ২৬১-২৬৪ মোহনগঞ্জ লোকাল, ২৫৫-২৫৬ দেওয়ানগঞ্জ লোকাল, ৭৫-৭৬ ধলেশ্বরী এক্সপ্রেস, তুরাগ ১, ২, ৩, ৪ এবং টাঙ্গাইল কমিউটার ১, ২ ট্রেনগুলোর চলাচল বন্ধ থাকবে।

Shamol Bangla Ads

ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশন সুপার এসএম নাজমুল হক খান বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন রুটে বিশেষ ৮টি ট্রেন চলাচল করবে। এজন্য বার্তা পেয়ে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আগামী ১১ মার্চ ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ ময়দানে ময়মনসিংহ বিভাগীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুরো শহর বিভিন্ন ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। প্রধানমন্ত্রীর জনসভায় অন্তত ১০ লাখ লোকের সমাগম হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু।

Need Ads