বড় অবেলায় দেখা হলো
বলো কি দিয়ে সাজাবো তোমায়,
প্রিয় রক্তআলতা,কবরী, ফিরোজা রংয়ের ফিতা
রিমঝিম চূড়ি আর বাসন্তি শাড়ী-নেই কোনটায়।

হৃদয়ের স্যুটকেসে যতোটা সাজানো ছিলো
তোমার পেলব ঁেছায়া মেশানো প্রেমপত্র,
কান্নার লোনা-তপ্ত জলে জলসে-ক্ষয়ে গেছে
আন্দোলিত করার কিছুই দেখিনা- ঝাপসানেত্র।
বড় অবেলায় দেখা হলো
বলো কিভাবে বরণ করবো তোমায়,
শুন্যতার যমে বুকের অর্গল ভেঙ্গে বিধ্বস্ত
দ্রুত হাঁটার প্রতিযোগি দুপা নিশ্চল-সহসা লুটায়।

ঘুম ভাঙানোর মন্ত্র হয়ে যদি এলেই
বড্ড দেরি করে সাঁজবেলা ডুবিয়ে কেনো,
যেখানে আমার অস্তিত্ত্ব ডুবু-ডুবু, নেতিয়ে অস্তায়মান
প্রেম পাগলের ভেলায় নিথর লাশ যেনো।
বড় অবেলায় দেখা হলো
যদি নাইবা ফেরো নিজভূমে-তবে,
গুল্লাছুট,জলকেলি ও মিথুন নয়
বিধ্বস্ত বুকে শান্তির ঘুমে মাথা গুজাতে পারবে ?
০৮.০২.২৩




