ads

সোমবার , ৬ মার্চ ২০২৩ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাখির ধাক্কা খেয়ে কিউবায় মার্কিন বিমানের জরুরি অবতরণ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৬, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ

ইঞ্জিনে পাখির ঝাঁকের সাথে ধাক্কা খেয়ে একটি মার্কিন বিমান কিউবায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। বিমান কোম্পানি সাউথইস্ট বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসির

Shamol Bangla Ads

বিমানটি কিউবার হাভানা থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে যাচ্ছিল। রবিবার সকালে উড্ডয়নের পর পাখির সাথে ধাক্কা লাগলে বিমানটিতে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।

বিমান চালক নিরাপদে হাভানায় অবতরণ করেছে বলে জানানো হয়েছে এয়ার লাইন্সটির পক্ষ থেকে। এসময় সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

Shamol Bangla Ads

বিমানে থাকা এক যাত্রী বলেছেন, ‌‘এসময় কেউই শ্বাস করতে পারছিল না।’ ‘ফুসফুসে প্রচণ্ড জ্বালাপোড়া করছিল।’ ‘মানুষজন ও শিশুরা চিৎকার করছিল।’ ওই বিমানটিতে ১৪৭ যাত্রী ও ছয়জন ক্রু সদস্য ছিল।
কিউবার অ্যাভিয়েশন করপোরেশন জানিয়েছে, সব যাত্রীই ভালো আছেন। আর এই ঘটনায় ক্ষমা চেয়েছে এয়ার লাইন্স কর্তৃপক্ষ।

Need Ads
error: কপি হবে না!