ads

সোমবার , ৬ মার্চ ২০২৩ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খ্যাতিমান নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ৬, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ

ঢাকাই চলচ্চিত্রের খ্যাতিমান নৃত্যপরিচালক মাসুম বাবুল আর নেই (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহী রাজিউন)। তিনি ৬ মার্চ সোমবার সন্ধ্যা ৬টায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন চিত্রপরিচালক শাহিন সুমন।

Shamol Bangla Ads

এক বছর তিন মাস ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কোরিওগ্রাফার মাসুম বাবুল। মাঝে ভারতে গিয়ে কেমোথেরাপি নিয়ে কিছুদিন শারীরিক অবস্থার উন্নতি হলেও নতুন করে ফের মাথাচাড়া দেয় ঘাতকব্যাধি ক্যানসার।

প্রসঙ্গত, পয়ত্রিশ বছরের ক্যারিয়ারের তিনবার (দোলা, কি যাদু করিলা, একটি সিনেমার গল্প) জাতীয় পুরস্কার অর্জন করেন মাসুম বাবুল। এছাড়াও বঙ্গবন্ধুর বায়োগ্রাফিতে একমাত্র বাংলাদেশি টেকনিশিয়ান হিসেবে কাজ করেছেন তিনি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের পিতা ছিলেন।

Shamol Bangla Ads

শিশুশিল্পী হিসেবে অভিনয়ের আঙ্গিনায় পা রেখেছিলেন মাসুম বাবুল। ১৯৬২ সালের ৩১ ডিসেম্বর ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তারকা নৃত্যপরিচালক হিসেবে ঈর্ষণীয় পর্যায়ে নিজেকে নিয়ে যান।

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads