ads

শনিবার , ৪ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই : আইনমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৬৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই উল্লেখ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘যারা বাংলাদেশকে ভালোবাসে এবং সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করে তারা সংবিধানের নিয়ম মেনেই নির্বাচনে আসবে।’ শনিবার সকালে রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে সহকারী জজদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। কারণ, আওয়ামী লীগ সংবিধানে বিশ্বাস করে। সে জন্য দলটি প্রতিজ্ঞাবদ্ধ। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এর ঊর্ধ্বে কেউ নয়। যারা সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করে তারা সংবিধানের নিয়ম মেনেই নির্বাচনে আসবে।’

নতুন বিচারকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সব জুলুম-নির্যাতন নির্মূল করা সম্ভব হবে। শাসক-শাসিতের মধ্যে সু-সম্পর্ক সৃষ্টি হবে। দক্ষ মানবসম্পদ উন্নয়নের জন্য প্রয়োজন মানসম্মত প্রশিক্ষণ। সেই লক্ষ্যেই পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়েছে।’

Shamol Bangla Ads

এখান থেকে লব্ধ জ্ঞান শিক্ষানবিশ জজরা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপনের নির্দেশ পরবর্তী সংবাদ ফুলপরীকে নির্যাতন: ছাত্রলীগের সানজিদাসহ ৫ ছাত্রী বহিষ্কার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads