ads

বৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৭৬ টাকা কমল এলপিজির দাম

খবর টি পড়েছেন : ৩২৯
৭৬ টাকা কমল এলপিজির দাম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) কমানো হয়েছে। এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি মার্চে প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করেছে ১ হাজার ৪২২ টাকা, যা ফেব্রুয়ারিতে ছিল ১ হাজার ৪৯৮ টাকা। সে হিসাবে সিলিন্ডারে দাম কমেছে ৭৬ টাকা। যদিও গত ফেব্রুয়ারিতে ১২ কেজির রান্নার গ্যাসের দাম এক লাফে ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিইআরসির পক্ষ থেকে নতুন দর জানানো হয়। সংস্থার ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Shamol Bangla Ads

বিইআরসি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। বিইআরসি জানিয়েছে, ঘোষিত নতুন দর আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এর আগে ১২ কেজির সিলিন্ডারে এলপিজির দাম গত মাসে একলাফে ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল। ২০২১ সালের এপ্রিল থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির নতুন মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি।
এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এ সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

বিইআরসি জানায়, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি প্রায় ১১৮ দশমিক ৫৪ টাকা, যা এত দিন প্রায় ১২৫ টাকা ছিল। গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার প্রায় ৬৬ টাকা ২২ পয়সা, যা এত দিন ৭০ টাকা। সরকারি এলপিজির ইআরএল/আরপিজিসিএল পর্যায়ের মূল্য অপরিবর্তিত থাকায় এবং সরকারি এলপিজির মূল্য সমন্বয়ের সঙ্গে সৌদি সিপির সংশ্লিষ্টতা না থাকায় সরকারি এলপিজির মূল্য অপরিবর্তিত থাকবে।

Shamol Bangla Ads

সরকার গত ১৮ জানুয়ারি প্রাকৃতিক গ্যাসের দাম ৮২ শতাংশ বাড়িয়েছে। তবে তখন বাসাবাড়িতে গ্যাসের দাম বাড়ানো হয়নি। বাসায় ২ চুলার ক্ষেত্রে মাসিক বিল ১ হাজার ৮০ টাকা।
সর্বশেষ ২ ফেব্রুয়ারি ভোক্তাপর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা জানুয়ারি মাসে ছিল ১ হাজার ২৩২ টাকা। আর এক মাস পরই বৃদ্ধিকৃত দাম থেকে সিলিন্ডার প্রতি ৭৬ টাকা কমাল বিইআরসি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এলডিসি সম্মেলনে যোগ দিতে ৪ মার্চ কাতার যাচ্ছেন… পরবর্তী সংবাদ তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থীদের কোডিং শেখানো হবে :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads