ads

বৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিজ্ঞান ও গবেষণা জাতির জন্য গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২০৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

গত ১৪ বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ কোন ক্ষেত্রেই পিছিয়ে থাকবে না। আমরা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলবো। তাহলেই গড়ে ওঠবে দক্ষ প্রযুক্তি জ্ঞানসম্পন্ন স্মার্ট জনগোষ্ঠী।’ ২ মার্চ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

গবেষণার উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গবেষণাই আমাদের সাফল্য এনে দিতে পারে সেটা এখন প্রমাণিত। গবেষণার জন্য আমিষ ও খাদ্য উৎপাদনে সফল হয়েছি। বিজ্ঞান ও গবেষণা জাতির জন্য গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশে ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। শুধু নিজের দেশে নয়, বিদেশ থেকে জ্ঞান আহরণ করে দেশের উন্নয়নেও যেন ভূমিকা রাখতে পারে সে ব্যবস্থাও করেছে আওয়ামী লীগ সরকার।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে যত বেশি গবেষণা বাড়বে অর্থনৈতিক উন্নয়নে দেশের মানুষ তত ভূমিকা রাখতে পারবে, দেশ তত সামনের দিকে এগিয়ে যাবে। তাই গবেষণার দিকে বর্তমান সরকার জোর দিয়েছে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তরুণদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, দেশ ডিজিটাল হয়েছে বলেই দেশের বিভিন্ন প্রান্তে ছেলেমেয়েরা ঘরে বসে অর্থ উপার্জন করতে পারছে।’

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ১০ জনকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, ২১ জনকে এনএসটি ফেলোশিপ ও ১৬ জনকে বিশেষ গবেষণা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পরবর্তী সংবাদ নওগাঁয় নিপাহ ভাইরাসে এক জনের মৃত্যু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads