ads

সোমবার , ৩০ জানুয়ারি ২০২৩ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচন ॥ সভাপতি মোয়াজ্জেম, সম্পাদক কালাম

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে ১৫টি পদের মধ্যে ৯টিতে সভাপতি-সম্পাদকসহ আওয়ামীপন্থি সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন। আর বিএনপিপন্থি প্যানেলের আইনজীবীরা ছয়টিতে বিজয়ী হয়েছেন।

Shamol Bangla Ads

নির্বাচনে আওয়ামী লীগপন্থি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ৪৫৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থি সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট নুরুল হক পেয়েছেন ৩৯২ ভোট।

৩০ জানুয়ারি সোমবার সকালে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে নির্বাচনের ফল ঘোষণা করেন দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা খোরশেদ আলম ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এমদাদুল হক মিল্লাত। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ছিলেন নুরুল হক।
নির্বাচনে সহসভাপতি পদে মো. মোখলেছুর রহমান কেনান (বিএনপি), আবদুল বারেক (আ.লীগ), সহসম্পাদক পদে মো. আবুল কালাম আজাদ (বিএনপি), মোহাম্মদ শহীদুল্লাহ সিরাজ (আ.লীগ) ও মাহবুব আজাদ খান (আ.লীগ), অডিটর পদে মো. ওবায়দুল হক শোভন (বিএনপি) নির্বাচিত হন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন শাহনাজ বেগম (বিএনপি), মোহাম্মদ সেলিম মিয়া (বিএনপি), তাজকিয়াতুল জান্নাত (বিএনপি), মো. সাজ্জাদুর রহমান (আ.লীগ), মো. জহিরুল ইসলাম ভুঁইয়া (আ.লীগ), মো. রেজওয়ানুল হক (আ.লীগ) ও প্রান্ত রাউত উৎস (আ.লীগ)।

Shamol Bangla Ads

এর আগে গত রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৮টা থেকে শুরু হয় ভোট গণনা। বার্ষিক এই নির্বাচনে ৯৪১ জন ভোটারের মধ্যে ৮৭৪ জন ভোট দিয়েছেন। এই নির্বাচনে দুটি প্যানেলে ১৫টি পদের বিপরীতে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Need Ads