ads

বুধবার , ১৮ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আওয়ামী লীগ নিজে কী পেল তা কখনো ভাবে না: প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৫৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, জনগণের জন্য কাজ করে তাঁর দল কী পেল তা নিয়ে কখনোই ভাবে না, বরং জনগণের কল্যাণে তারা কী করতে পারে সেটিই বিবেচনা করে। বুধবার সকালে চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা আওয়ামী লীগের সদর দপ্তর উদ্বোধনকালে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি আওয়ামী লীগের এই কার্যালয় উদ্বোধন করেন। খবর বাসসের

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘বাংলাদেশ ও এর জনগণের জন্য কী করতে পারলাম তা বিবেচনায় আমরা গত ১৪ বছরে দেশ ও এর জনগণের ভাগ্যের ব্যাপক পরিবর্তন করেছি।’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের ১৩টি জেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেন, যার মাধ্যমে এই সংখ্যা ১৩৫-এ উন্নীত হয়েছে। ফলে এক তৃতীয়াংশ তৃণমূল মানুষকে বিনামূল্যে আধুনিক চক্ষু চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে।

আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনের পর প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, এই কার্যালয় তাঁর দলের নীতি ও আদর্শকে তৃণমূলে পৌঁছে দিতে সহায়তা করবে। আওয়ামী লীগকে গণমুখী দল হিসেবে আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে থাকবে।

Shamol Bangla Ads

তিনি বলেন, তাঁর সরকার ও দলের নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে গত ১৪ বছরে দারিদ্র্য হ্রাস পেয়েছে এবং জনগণের জন্য স্বাস্থ্যসেবাসহ সব ধরনের পরিষেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে। তাঁর দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনায় দেশবাসী ও জনগণকে ধন্যবাদ জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘আমরা জনগণের জন্য সব ধরনের সেবা নিশ্চিত করতে চাই।’

অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন। অনুষ্ঠানে কমিউনিটি আই ভিশন সেন্টার থেকে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান সংক্রান্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাঠ্যবই নিয়ে অভিযোগের দায় স্বীকার করে যা বললেন… পরবর্তী সংবাদ নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads