ads

শনিবার , ১৪ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন আজ

খবর টি পড়েছেন : ২৫৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন আজ। ১৪ জানুয়ারি শনিবার তিনি ঢাকায় আসছেন বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, সফরে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করবেন। এছাড়া, মানবাধিকার, শ্রম অধিকারের বিষয়টি আলোচনায় আসবে।

ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ডোনাল্ড লু ১২ থেকে ১৫ জানুয়ারি ভারত ও বাংলাদেশ সফর করবেন। ১৪ ও ১৫ জানুয়ারি ঢাকা সফর করবেন।

Shamol Bangla Ads

বাংলাদেশে তার সফরে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম অধিকার, মানবাধিকারসহ নানা ধরনের অগ্রাধিকার বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ সরকারের প্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

উল্লেখ্য, এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ সহকারী রিয়ার অ্যাডমিরাল এইলিন লুবাখার চার দিনের সফরে বাংলাদেশে আসেন। সফর শেষে তিনি মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকা ত্যাগ করেন। তার সফরের পর চলতি মাসে ডোনাল্ড লু হবেন বাংলাদেশ সফরকারী দ্বিতীয় কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা।

সফরকালে আইলিন লোবাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নানা ইস্যুতে বৈঠক হয়েছে।

লু’র সফরে আলোচনার বিষয়ে কূটনৈতিক অন্য একটি সূত্র বলছে, ডোনাল্ড লু মার্কিন পররাষ্ট্র দপ্তরের গুরত্বপূর্ণ কর্মকর্তা। অবশ্যই এ সফরে ওয়াশিংটনের কিছু এজেন্ডা নিয়েই আসছেন তিনি। আশা করা হচ্ছে, লু বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সব দলের অংশগ্রহণের বার্তা দেবেন। পাশাপাশি তিনি মানবাধিকার পরিস্থিতি, গুম, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা বলবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার… পরবর্তী সংবাদ এত কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, কারও বেকার থাকার…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads