ads

রবিবার , ১ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেড়েছে তাপমাত্রা, কমেছে শৈত্যপ্রবাহ

খবর টি পড়েছেন : ৩৮০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

তিন জেলায় তাপমাত্রা বেড়ে ১ জানুয়ারি রবিবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ দূর হয়েছে। রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস ছিল ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে। একদিন আগে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

Shamol Bangla Ads

তবে আবার দুদিন পর রাতের তাপমাত্রা ফের কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।শনিবার সকালে নীলফামারী, পঞ্চগড় ও শ্রীমঙ্গল জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। রবিবার তা দূর হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।

Shamol Bangla Ads

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিনদিনের মধ্যে রাতের তাপমাত্রা কমতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনার অমিক্রনের উপধরন বিএফ.৭ শনাক্ত: আইইডিসিআর পরবর্তী সংবাদ ২০২৩ হোক দেশের অগ্রযাত্রার আরেকটি বছর : জয়

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads