ads

শুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বাধীনতাবিরোধীরা বিদেশিদের কাছে দেশ সম্পর্কে ভুল তথ্য দিচ্ছে : তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩১৩
স্বাধীনতাবিরোধীরা বিদেশিদের কাছে দেশ সম্পর্কে ভুল তথ্য দিচ্ছে : তথ্যমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতার পাঁচ দশক পরও স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বিদেশিদের কাছে দেশ সম্পর্কে নানা ধরনের ভুল তথ্য দিচ্ছে। দেশে-বিদেশে তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

তথ্যমন্ত্রী বলেন, আমাদের স্বপ্নের ঠিকানা হলো, ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে পরিপূর্ণভাবে একটি উন্নত দেশে রূপান্তর করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছেন। এখন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা হচ্ছে আমাদের স্বপ্ন।

তিনি বলেন, আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে, ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে এবং বহু আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ছিন্ন করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা আমাদের বিজয় ছিনিয়ে এনেছিলেন।

Shamol Bangla Ads

হাছান মাহমুদ বলেন, যারা আমাদের মুক্তিকামী মানুষের বিরুদ্ধে অস্ত্র দিয়েছিল সেই জামায়াতে ইসলামী, বিএনপির যেসব নেতা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা দলগত হিসেবে আজকে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের প্রত্যয় হচ্ছে, দেশবিরোধী সমস্ত অপশক্তিকে দমন করে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেওয়া।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ গত ১৪ বছরে অভাবনীয় উন্নতি সাফল্য করেছে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংক থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিব- সবাই প্রশংসা করছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পরবর্তী সংবাদ এসএসসি পাসে পুলিশে চাকরির সুযোগ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads