ads

মঙ্গলবার , ৬ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি খোকন, সম্পাদক মোস্তফা

খবর টি পড়েছেন : ৫১৮
ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি খোকন, সম্পাদক মোস্তফা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে আতাউল করিম খোকন এবং সাধারণ সম্পাদক পদে মীর গোলাম মোস্তফা নির্বাচিত হয়েছেন।

Shamol Bangla Ads

সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার জগদীশ চন্দ্র সরকার।

এমইউজে’র কার্যকরী কমিটির নয়টি পদের মধ্যে অন্যান্য বিজয়ীয়া হলেন সহ-সভাপতি পদে জিয়াউদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক  সুলতান মাহমুদ কনিক, বিনাপ্রতিদ্বন্দ্বীতায় কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর কবির জুয়েল, প্রচার সম্পাদক পদে ইলিয়াস আহমেদ, এবং কার্যকরী সদস্য পদে হারুনুর রশিদ, শরীফুজ্জামান টিটু ও বিপ্লব বসাককে নির্বাচিত ঘোষণা করা হয়।

Shamol Bangla Ads

এর আগে, বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬৭ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আবুল কাসেম ও শাহিদুল আলম খসরু। নির্বাচন পর্যবেক্ষণ করেন জেলা জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা শহিদুল ইসলাম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপির সমাবেশ ঘিরে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত র‌্যাব পরবর্তী সংবাদ জাতিসংঘ রেজুলেশনে অন্তর্ভুক্ত হলো ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক উক্তি’

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads