ads

বুধবার , ২৩ নভেম্বর ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জঙ্গিবাদ শুধু বাংলাদেশে নয়, বৈশ্বিক সমস্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৩, ২০২২ ৮:২২ অপরাহ্ণ

জঙ্গিবাদ শুধু বাংলাদেশে নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, আদালত পাড়ার ঘটনাটি পূর্ব পরিকল্পিত। তদন্ত করে এই ঘটনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দিতেই দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। তারা যাতে দেশের বাইরে পালাতে না পারে, সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।

Shamol Bangla Ads

বুধবার দুপুরে নরসিংদীর মনোহরদী নতুন থানা ভবনের উদ্বোধন শেষে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বন্দুকের নল দিয়ে যারা ক্ষমতায় এসেছে, দেশের বিরুদ্ধে তারাই ষড়যন্ত্র করছে। ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশের নামে বিএনপি বিশৃঙ্খলা, জানমালের ক্ষতি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী এবং জনগণের শক্তিতে শক্তিশালী একটি রাজনৈতিক দল।

Shamol Bangla Ads

নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক মোহন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল ফজল মীর, জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, জেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন ভুইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি ড. মশিউর রহমান মৃধা প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!