ads

রবিবার , ২০ নভেম্বর ২০২২ | ৩০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ত্রিশালে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিক্সার ৫ যাত্রী নিহত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল-নান্দাইল সড়কের বালিপাড়ায় সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়েছে একটি ট্রাক। এতে সিএনজির পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন।

Shamol Bangla Ads

রবিবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার মো. মাছুম আহম্মেদ ভুঁঞা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, সিএনজিচালিত অটোরিকশাটি বালিপাড়া থেকে ত্রিশালের দিকে যাচ্ছিল। ত্রিশাল থেকে বালিপাড়াগামী ট্রাক বালিপাড়ার ছোটপুল নামক স্থানে একে চাপা দেয়। ঘটনাস্থলেই সিএনজির পাঁচ ব্যক্তি নিহত হন।

Shamol Bangla Ads

নিহতদের বিস্তারিত পরিচয় এ রিপোর্ট লেখার সময়ে জানা যায়নি। তবে তাদের মধ্যে দুজন নারী এবং তিন জন পুরুষ।

Need Ads