ads

রবিবার , ২৩ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিএমপির নয়া কমিশনার গোলাম ফারুক

খবর টি পড়েছেন : ৩৪০
ডিএমপির নয়া কমিশনার গোলাম ফারুক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নয়া কমিশনার হিসেবে নিয়োগ পেলেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক। ২৩ অক্টোবর রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব হারুন-অর-রশীদ।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের চাকরির মেয়াদ ২৯ অক্টোবর শেষ হচ্ছে। গত বুধবার শফিকুল ইসলামের অবসর সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। ডিএমপির ৩৫তম কমিশনার হিসেবে তার স্থলাভিষিক্ত হলেন খন্দকার গোলাম ফারুক।

অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক পুলিশের ১২তম বিসিএস কর্মকর্তা। তাকে ২০২০ সালের ৯ নভেম্বর অতিরিক্ত আইজিপি গ্রেড-২ পদে পদায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি ১৯৬৪ সালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটানদি গ্রামে জন্মগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বরেণ্য কবি শামসুর রাহমানের ৯৪তম জন্মদিন আজ পরবর্তী সংবাদ ঘূর্ণিঝড় সিত্রাং: উপকূলে ৫ থেকে ৮ ফুট উঁচু…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads