ads

রবিবার , ১৬ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ জাতীয় গ্রিডে বিপর্যয়: পিজিসিবির ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

খবর টি পড়েছেন : ৩৩৬
বাংলাদেশ জাতীয় গ্রিডে বিপর্যয়: পিজিসিবির ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাতীয় গ্রিডে বিপর্যয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানায়।

Shamol Bangla Ads

বরখাস্ত হওয়া দুজন হলেন পিজিসিবির উপ-বিভাগীয় প্রকৌশলী (এসপিএমডি, ঢাকা-১) আল্লামা হাসান বখতিয়ার এবং সহকারী প্রকৌশলী (এসপিএমডি, ঢাকা-১) মো. মোস্তাফিজুর রহমান।

এর আগে পিজিসিবির তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দুজনকে বরখাস্ত করা হবে বলে জানান।
গত ৪ অক্টোবর একযোগে দেশের একটি বড় অংশে বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। এর কারণ খতিয়ে দেখতে পরদিন ৫ অক্টোবর তদন্ত কমিটি গঠন করে পিজিসিবি। ছয় সদস্যের এই কমিটির প্রধান করা হয় পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব ইলাহী চৌধুরীকে। এ ছাড়া বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে একটি এবং তৃতীয় পক্ষ থেকে আরেকটি তদন্ত কমিটি করা হয়।

Shamol Bangla Ads

গত ১৪ অক্টোবর (শুক্রবার) এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, এর পেছনে কারিগরি নয়, মূলত ব্যবস্থাপনাগত ত্রুটি ছিল। আর এজন্য দায়ী সঞ্চালন কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেওয়া হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জেলা পরিষদ নির্বাচনে সব কেন্দ্রে বসছে সিসি ক্যামেরা পরবর্তী সংবাদ ব্রুনাইয়ের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads