ads

মঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিদ্যুতের পাইকারি দাম বাড়ছে, ঘোষণা বৃহস্পতিবার

খবর টি পড়েছেন : ৪৩৪
বিদ্যুতের পাইকারি দাম বাড়ছে, ঘোষণা বৃহস্পতিবার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিদ্যুতের পাইকারি পর্যায়ে দাম বৃদ্ধি পাচ্ছে। আগামী বৃহস্পতিবার নতুন দর ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমিশনের এক বৈঠকে মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চলতি বছরের শুরুতে পাইকারি দাম ৬৬ শতাংশ বৃদ্ধির আবেদন করে।

Shamol Bangla Ads

গত ১৮ মে এই প্রস্তাবনার ওপর গণশুনানির আয়োজন করে বিইআরসি। শুনানিতে বিইআরসি গঠিত কারিগরি কমিটি ৫৮ শতাংশ দাম বাড়ানোর পরামর্শ দিয়েছিল। সূত্র বলছে, পাইকারি দাম ১৫-১৮ শতাংশ বাড়তে পারে। সর্বশেষ ২০২০ সালে বিদ্যুতের দাম বেড়েছিল।

ব্যবসায়ী ও ভোক্তা প্রতিনিধিরা বিদ্যুতের দাম বৃদ্ধির বিরোধীতা করেছেন। তারা বলছেন, বিদ্যুতের দাম বাড়ানো হলে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় পণ্যের মূল্য বাড়বে। শিল্প কারখানার উৎপাদন কমে যাবে। অর্থনীতি পিছিয়ে পড়বে।
উদ্যোক্তাদের মতে দু বছরের করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বৈশ্বিক বাজার পরিস্থিতি ভালো না। জ্বালানির দাম নাগালের বাইরে। এর মধ্যে বিদ্যুতের মূল্য বাড়ানো উচিত না। কারণ উচ্চ জ্বালানি মূল্যে, অতিরিক্ত পরিবহন খরচ (ডিজেলের দাম বাড়ায়), কাঁচামালের দামের ঊর্ধ্বগতি, ডলারের অবমূল্যায়নের ফলে লাভের হার কমতে শুরু করেছে। এখন বিদ্যুতের দাম বাড়ানো হলে আরও নেতিবাচক প্রভাব ফেলবে।

Shamol Bangla Ads

বিইআরসি সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের পাইকারি দর ইউনিট প্রতি ৫ টাকা ১৭ পয়সা নির্ধারণ করে। বিদ্যুতের একক ক্রেতা পিডিবি। নিজেরা উৎপাদনের পাশাপাশি বিদেশ থেকে আমদানি ও বেসরকারি মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্রের কাছ থেকে বিদ্যুৎ কিনছে তারা। এই বিদ্যুৎ পাইকারি দরে পাঁচটি বিতরণ কোম্পানির কাছে বিক্রি করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বর্তমান সরকার কৃষিকে সম্মানজনক পেশায় পরিণত করেছে :… পরবর্তী সংবাদ বেসরকারিভাবে চাল আমদানির সময়সীমা বাড়ল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads