ads

শনিবার , ৮ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুষ্ঠু নির্বাচন ও মানবাধিকারে যুক্তরাষ্ট্রের গুরুত্বারোপ

খবর টি পড়েছেন : ৩২৭
সুষ্ঠু নির্বাচন ও মানবাধিকারে যুক্তরাষ্ট্রের গুরুত্বারোপ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ওপর জোর দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি দেশটি মানবাধিকার জোরদারেও গুরুত্বারোপ করেছে।

Shamol Bangla Ads

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৭ অক্টোবর) ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি শারমেনের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ সময় ডেপুটি সেক্রেটারি নির্বাচন ও মানবাধিকারের ওপর গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী শাহরিয়ারের সঙ্গে ডেপুটি সেক্রেটারির বৈঠক নিয়ে এক বিবৃতি প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস।

গত ৪ অক্টোবর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে দায়িত্ব পালনকালে নিহত তিন বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি বিবৃতিতে সমবেদনা জানান ডেপুটি সেক্রেটারি। তিনি রাশিয়ার অবৈধ আগ্রাসনের মুখে ইউক্রেনের জনগণের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

Shamol Bangla Ads

শাহরিয়ার-শারমেন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন। কারণ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করছে। ডেপুটি সেক্রেটারি মানবাধিকার জোরদার এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন বলে বিবৃতিতে জানানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন সিইসি পরবর্তী সংবাদ ছাত্রলীগের মামলায় ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মী কারাগারে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads