ads

শনিবার , ৮ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ফের রেকর্ড আক্রান্ত

খবর টি পড়েছেন : ৩৭৮
ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ফের রেকর্ড আক্রান্ত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ক্রমেই আরও ভয়াবহ হয়ে উঠছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। একদিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় ফের রেকর্ড আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে মারা গেছেন আরও তিনজন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর গত বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী পাওয়া যায়। মাঝে শুক্রবার সেটি কিছুটা কমলেও গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ৭১২ জনের দেহে ডেঙ্গুর অস্তিত্ব মিলেছে। যা চলতি বছর একদিনে সর্বোচ্চ আক্রান্ত।

Shamol Bangla Ads

সব মিলিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুর শিকার হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ২০ হাজার ২৩৫ জনকে। এর মধ্যে চলতি মাসের প্রথম আট দিনে মশাবাহিত এই ভাইরাসের শিকার হয়েছেন ৪ হাজার ১৪৩ জন। এ বছর সর্বোচ্চ ৯ হাজার ৯১১ জন ডেঙ্গু শনাক্ত হয়েছিল সেপ্টেম্বরে। তবে চলতি মাসেও বৃষ্টি হওয়ায় সংক্রমিতের সংখ্যা কয়েকগুণ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা জনস্বাস্থ্যবিদদের।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দুই হাজার ৪১৬ জন। এদের মধ্যে রাজধানীর ৫০টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এক হাজার ৮৩৮ জন এবং বাইরে ৫৭৮ জন।
অন্যদিকে নতুন করে ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে বলে খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে এ বছর মৃতের সংখ্যা ৬৭ জনে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি ৩৪ জন মারা গেছে ঢাকা বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ জন চট্টগ্রামে। আর জেলা ভিত্তিক সবচেয়ে বেশি ২১ জনের প্রাণহানি ঘটেছে কক্সবাজারে।

Shamol Bangla Ads

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি ব্যবস্থাপনায় এখনো ঘাটতি রয়েছে। যেসব রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে, তাদের এলাকা চিহ্নিত করে সেখানে ব্যাপক অভিযান চালাতে হবে। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে লিফলেট, মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা বাড়াতে হবে।

জনস্বাস্থ্য ইনস্টিটিউট ও বাংলাদেশ হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. লেলিন চৌধুরী বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠার পেছনে বৃষ্টির পাশাপাশি সরকারি অব্যবস্থাপনাও দায়ী। চলতি মাসে বেশ কয়েক দিন বৃষ্টি হয়েছে। এই সময়ে স্কুল-কলেজ বন্ধ ছিল, ফলে সেসব জায়গা পরিষ্কার ছিল না। এতে করে এডিস মশার প্রজনন বেড়েছে। একই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল, সে ক্ষেত্রে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই মুহূর্তে একটি ‘ক্লাশ প্রোগ্রাম’ দরকার। যেখানে একসঙ্গে সারা দেশে মশার প্রজননকেন্দ্রগুলো ধ্বংস করবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচনী ব্যবস্থা ব্যক্তি বিশেষের খুশি মতো চলে না:… পরবর্তী সংবাদ দ্রব্যমূল্য শুধু কমেনি, ভালো কমেছে : পরিকল্পনামন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads