ads

বুধবার , ৫ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় গ্রিডে বিপর্যয় সরকারের সার্বিক ব্যর্থতা : মির্জা ফখরুল

খবর টি পড়েছেন : ৩৪৪
জাতীয় গ্রিডে বিপর্যয় সরকারের সার্বিক ব্যর্থতা : মির্জা ফখরুল
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

জাতীয় গ্রিডে বিপর্যয়ের ঘটনা বিদ্যুৎ খাতসহ সরকারের উন্নয়ন পরিকল্পনার সার্বিক ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫ অক্টোবর বুধবার দুপুরে রাজধানী ঢাকার আসাদ গেটে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি এটা (জাতীয় গ্রিডে বিপর্যয়) সরকারের সামগ্রিক ব্যর্থতা। যে কথাটা আমাদের টুকু সাহেব বললেন যে, এখানে যে পরিকল্পনার মাধ্যমে এবং যে কাঠামোগত ব্যাপারটা থাকে অর্থাৎ টেকনিক্যাল সাইড যেটা থাকে, সেখানে টোটালি চুরি হয়েছে বলেই আজ এই বিপর্যয় ঘটেছে।

Shamol Bangla Ads

তিনি বলেন, এটা শুধু বিদ্যুতে নয়, সর্বক্ষেত্রে ঘটনাগুলো ঘটছে। যার ফলে আজ এ অবস্থার সৃষ্টি হয়েছে। আমি মনে করি, এর জন্য মূলত দায়ী সরকারের অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রজেক্ট গ্রহণ করা, বিভিন্ন ভুল উন্নয়ন প্রকল্প গ্রহণ করা, যার লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা।
বিএনপি মহাসচিব বলেন, সরকার যে এত চিৎকার-চেঁচামেচি করছে সবসময়— আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি, অতিরিক্ত উৎপাদনও হচ্ছে প্রয়োজনের তুলনায় ইত্যাদি ইত্যাদি। সেগুলো নিয়ে আমরা সেমিনারে বলেছি কোথায় সমস্যা হচ্ছে। কিন্তু গতকালের ব্যাপারটা ছিল অস্বাভাবিক। সারা দেশে প্রায় আট ঘণ্টা বিদ্যুৎ ছিল না, ব্ল্যাক আউটের মতো হয়ে গেছে।
মির্জা ফখরুল বলেন, এর থেকে যেটা বোঝা যায়, সরকার বিদ্যুৎ উৎপাদনের নাম করে বহু প্রজেক্ট করেছে, টাকা পয়সাও বহু বানিয়েছে। বানিয়ে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে এ ধরনের একটা বড় বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে। এর ফলে মোবাইল নেটওয়ার্ক-ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, সব কলকারখানা বন্ধ হয়ে গেছে, ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে, ছেলে-মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। জাতিকে এক অসহনীয় অবস্থার মধ্যে পড়তে হয়েছে।

বিএনপি ক্ষমতায় গেলে বিদ্যুৎ খাতের উন্নয়ন কীভাবে করবে— জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমরা একবারে প্রাইভেটাইজেশন জেনারেশনে যাব না। করলে সাধারণ মানুষের জন্য প্রাইজ করা কঠিন হয়ে যাবে। আমরা মিক্সড করব।
তিনি আরও বলেন, আমাদের যে পলিসি ছিল ৩০ শতাংশ বেসরকারি এবং ৬০ শতাংশ সরকারে থাকবে— এভাবে আমরা বিদ্যুতের উন্নয়ন করব। এই উন্নয়নের সঙ্গে সঙ্গে ট্রান্সমিশন ও ডিসট্রিবিউশনটাও সমন্বয় করে করব। যাতে সমস্যা না হয়।
স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী মডেল অব ইকোনমি— এটা (জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়) তার প্রতিফলন। তারা করেছে কী? দুর্নীতির জন্য একচেটিয়া কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট দিয়েছে, যত তাড়াতাড়ি টাকা বানানো যায়। কিন্তু এগুলোর ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশনের যে সিনক্রোনাইজেশন তারা সেটা করেনি। কারণ সেদিকে তারা মনযোগ দেয়নি। এখান থেকে টাকা বেশি আছে বলেই তারা এটা করেছে।

Shamol Bangla Ads

মির্জা ফখরুল বলেন, সবচেয়ে বড় জিনিস যেটা কোথাও কোনো জবাবদিহিতা নেই। দেয়ার ইজ নট ইলেক্টেড পার্লামেন্ট। আপনি যে প্রশ্ন করবেন, কোথাও যে জবাব চাইবে সেই জবাবটাও চাইতে পারছেন না।
তথ্য উপরিকাঠামোর ঘোষণার বিষয়ে মির্জা ফখরুল বলেন, এটা ভয়াবহ ব্যাপার। এখানে আমরা যেটা বলছি যে, কর্তৃত্ববাদী এই সরকার, তার যে বহিঃপ্রকাশ, তারা যে আরও নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে, পুরোপুরি নিয়ন্ত্রণ করবে, দেশের মানুষকে বঞ্চিত করবে— সব তথ্য পাওয়া থেকে এটা তারই বহিঃপ্রকাশ। এখন আর কোনো ফাঁকফোকর রইল না…। আমরা এই সার্কুলারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি পরবর্তী সংবাদ বন্ধ হচ্ছে ৩০ লাখ সিম

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads