ads

রবিবার , ২ অক্টোবর ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরসিংদীতে ট্রাকচাপায় নিহত ৪

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২, ২০২২ ৩:৩৬ অপরাহ্ণ

নরসিংদীর রায়পুরায় ট্রাকচাপায় চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৫ জন। ২ অক্টোবর রবিবার সকালে উপজেলার মেশিনঘর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহতরা হলেন- রায়পুরা এলাকার সিদ্দিক ও আবুল কালাম এবং বেলাবো এলাকার সিদ্দিক। বাকিজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের মেশিনঘর এলাকায় সিএনজি চালিত একটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে সবজির হাটে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী ও হাটে আসা এক পথচারী নিহত হন। এসময় আহত হন আরও ছয়জন। আহদের মধ্যে একজন ঢাকা নেওয়ার পথে মারা যান।

Shamol Bangla Ads

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!