ads

বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গণমাধ্যমকে রাজনীতি না করার আহ্বান তথ্যমন্ত্রীর

খবর টি পড়েছেন : ২৮৮
গণমাধ্যমকে রাজনীতি না করার আহ্বান তথ্যমন্ত্রীর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গণমাধ্যমকে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘দৈনিক নতুন আশা’ পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। রাজনীতি করার কারণে অনেক সংবাদমাধ্যম বিলীন হয়ে গেছে।

Shamol Bangla Ads

প্রেসক্লাবের জন্য ২১ তলা ভবন অনুমোদন দেওয়ার কথা জানান তথ্যমন্ত্রী। বলেন, এরই মধ্যে নকশা অনুমোদন হয়ে গেছে, খুব শিগগির কাজ শুরু হবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব সরকার। সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট করে সহায়তা দেওয়া হচ্ছে।
জাতি ভালো কিছু অর্জন করলে তা গুরুত্ব দিয়ে গণমাধ্যমে প্রকাশের অনুরোধ জানান তিনি। বলেন, ‘সরকারের উন্নয়ন কার্যক্রম ভালোভাবে না এলে জনগণের মধ্য হতাশা তৈরি হয়।’

Shamol Bangla Ads

পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ রওশন আরা মান্নানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাংসদ গাজী মোহাম্মদ শাহনেওয়াজসহ অন্যরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার সুযোগ নেই: আইনমন্ত্রী পরবর্তী সংবাদ প্রবীণ সাংবাদিক তোয়াব খান আর নেই

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads