ads

শনিবার , ২৪ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১০ ভিক্ষুকের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন মসিক মেয়র

খবর টি পড়েছেন : ৩৫৬
১০ ভিক্ষুকের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন মসিক মেয়র
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ শহর সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে ১০ জন ভিক্ষুকের মাঝে রিকশা, গাভী, ছাগল, ক্ষুদ্র ব্যবসার জন্য ভ্যানসহ বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু। সরকারের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় শনিবার দুপুরে এসব বিতরণ করেন মেয়র।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, কেউ ইচ্ছা করে ভিক্ষাকে পেশা হিসাবে নেয় না। দারিদ্র আর অসাহয়ত্ব থেকেই এর সৃষ্টি। আমাদের প্রধানমন্ত্রী সকল অসহায়ের সহায়। সমাজের সবথেকে প্রান্তিক মানুষের জন্যও তিনি ভাবেন। তিনি ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত দেশের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

মেয়র ভিক্ষুকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের যা দেওয়া হয়েছে তা দিয়ে আয় বর্ধনমূলক কাজে যুক্ত হতে পারবেন। আর ভিক্ষা করবেন না বলে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা প্রচেষ্টার মাধ্যমে রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রীর এ সহায়তার যথাযথ ব্যবহার করতে হবে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, শহর সমাজসেবা কার্যালয় কতৃক তালিকাভুক্ত ও যাচাই-বাছাইকৃত ভিক্ষুকদের মধ্য থেকে সিটি কর্পোরেশন বাস্তবায়ন কমিটি সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে এ ভিক্ষুকদের বাছাই করেছে। পুনর্বাসন সামগ্রী গ্রহণকারী ভিক্ষুকগণ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের গোয়াইলকান্দী, কাঁচিঝুলি, বৈশাখাই, বাঁশবাড়ি কলোনি, সুতিয়াখালী, চরপাড়া বাইলেন, কালিবাড়ি ও থানাঘাট বালুচরের বাসিন্দা।

পুনর্বাসন সামগ্রী প্রদানকালে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, ময়মনসিংহ সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক তাহমিনা আক্তার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাইয়ুম, মসিকের পরিবহন মহাব্যবস্থাপক শিউলি হরি, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান, মসিকের কাউন্সিলরবৃন্দ, শহর সমাজসেবা কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ র‍্যাবের নতুন ডিজি এম খুরশীদ হোসেন পরবর্তী সংবাদ যুদ্ধ বন্ধ করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার আহবান শেখ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads