ads

শনিবার , ১০ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘দেশে সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাঙালি’

খবর টি পড়েছেন : ৩০৫
‘দেশে সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাঙালি’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলেছিলেন। এখানে আমরা সবাই বাঙালি, সেই চেতনা ধারণ করে এগিয়ে চলছি। দেশে সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাঙালি’- এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ১০ সেপ্টেম্বর শনিবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় ধর্মীয় সংখ‍্যালঘু নারীদের আর্থসামাজিক অবস্থান ও নিরাপত্তা: ভিশন ২০৪১’ শীর্ষক সেমিনারে ওই মন্তব্য করেন মন্ত্রী।

Shamol Bangla Ads

দেশে সংখ্যালঘু বলে কিছু নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলেছিলেন। এখানে আমরা সবাই বাঙালি, সেই চেতনা ধারণ করে এগিয়ে চলছি। তবে দু-এক জায়গায় অসংগতি যে হয়নি তা বলব না। সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাঙালি।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা কেন সংখ্যালঘুর কথা বলেন, আমার জানা নেই। এখানে আমরা সবাই একসঙ্গে চলি। তাই সংখ্যালঘু বলবেন না। যদি এটি বলতেই থাকেন তাহলে আমরা ব্যথিত হই। সংখ্যালঘু-সংখ্যাগুরু আমি বুঝি না, আমি বুঝি সবাই বাঙালি। সবাই মিলে আমরা এগিয়ে যাব।’

Shamol Bangla Ads

মুক্তিযুদ্ধে শহীদদের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জিত। এখানে হিন্দু-বৌদ্ধ, খ্রিষ্টান না মুসলিমের রক্ত আমরা নির্দিষ্ট করে বলতে পারব না।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ আবেদনের প্রেক্ষিতে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আবারও বাড়বে:… পরবর্তী সংবাদ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads