ads

বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি দেশ ও সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত : কাদের

খবর টি পড়েছেন : ৪৭০
বিএনপি দেশ ও সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিএনপির চিরায়ত আচরণ দেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে সর্বদা বাধাগ্রস্ত করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বৈশ্বিক সংকটে বিএনপি জনগণের পাশে না থেকে বরং তারা দেশ ও সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। তিনি বলেন, বিএনপি বৈশ্বিক সংকট বুঝতে অক্ষম হলেও জনগণ ঠিকই পরিস্থিতি বিবেচনায় নিজেদের মতো করে সাশ্রয়ী ও সংযমী হচ্ছে।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিবের বিবৃতিকে মিথ্যা ও বানোয়াট অভিযোগ নির্ভর দাবি করেছেন এবং এর নিন্দা ও প্রতিবাদ জানান।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন মানেই হচ্ছে সন্ত্রাস সৃষ্টির উসকানি ও রাজপথ দখলের নামে নৈরাজ্য সৃষ্টি করা।
বিবৃতিতে তিনি আরও বলেন, বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য তাদের সন্ত্রাসী বাহিনীকে মাঠে নামিয়েছে। আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড বরাবরের মতো জনগণের জানমালের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Shamol Bangla Ads

আন্দোলনের নামে কাউকে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে জনমনে ভীতি সঞ্চার ও ক্ষতিকর কার্যকলাপ করতে দেওয়া হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাস নির্ভরতা ত্যাগ করে প্রকৃত গণতান্ত্রিক পথে আন্দোলন করুন।

ওবায়দুল কাদের তাঁর বিবৃতিতে বরাবরের মতো বিএনপিক আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ করে নিজেদের জনসমর্থন যাচাই করুন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে যুবদলের শোক র‌্যালি অনুষ্ঠিত পরবর্তী সংবাদ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আজ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads