ads

রবিবার , ৪ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্গোৎসবে ভারতে যাবে ৫ হাজার টন ইলিশ

খবর টি পড়েছেন : ৩০৬
দুর্গোৎসবে ভারতে যাবে ৫ হাজার টন ইলিশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আগামী মাসে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫ হাজার টনের মতো ইলিশ মাছ রফতানি করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের।

Shamol Bangla Ads

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বরে দুই দফায় ১১৫ প্রতিষ্ঠানকে ভারতে মোট ৪ হাজার ৬০০ টন ইলিশ রফতানির অনুমতি দেয়া হলেও অনেকেই তা করেনি। তবে তার আগে ২০২০ সালে সরকারি অনুমতির আলোকে প্রথমে ১ হাজার ৪৫০ টন ও পরে আরো ৪০০টন ইলিশ রফতানি হয়েছে।

এবারে ইলিশ রফতানির অনুমতি পেতে এরই মধ্যে শতাধিক প্রতিষ্ঠান বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে। তা থেকে প্রাথমিকভাবে ৫০টি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রফতানির অনুমতিপত্র দেয়ার জন্য ঠিক করা হয়েছে।

Shamol Bangla Ads

এ বিষয়ে গত বৃহস্পতিবার বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, ভারতে গতবার রফতানি হয়েছিল ১ হাজার ৪০০ টন ইলিশ। তখন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা ছিল রফতানির ক্ষেত্রে অন্যতম বাধা। তবে এবারে রফতানি বেশি হবে বলে আশা করছি। রফতানির সময়সীমা বাড়ানোরও চিন্তা করা হচ্ছে।

গতবার রফতানি ভালো না হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় অসন্তুষ্ট বলে জানা গেছে। অনুমতি নিয়েও ভারতে ইলিশ রফতানি না করায় গতবার ৭৩টি প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। সূত্র জানায়, যারা রফতানি করেছিল, তাদের পরিমাণ ছিল ৩ থেকে ৪০ টন পর্যন্ত। বাণিজ্য মন্ত্রণালয় একটি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৪০ টন পর্যন্ত ইলিশ রফতানির অনুমতি দিয়ে থাকে। এ জন্য সময় দেয়া হয় ১৫ দিন।

উল্লেখ্য, পরিবেশ দূষণের কারণে পশ্চিমবঙ্গে ইলিশের উৎপাদন কমেছে। ২০২১ সালে পশ্চিমবঙ্গের জেলেরা ৬ হাজার ১৭০ টন ইলিশ আরোহণ করে। এদিকে গত এপ্রিলে ভারত সফর করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পশ্চিমবঙ্গে ইলিশের কদর বিবেচনায় তিনি দুর্গাপূজার সময় ইলিশ রফতানিতে বিশেষ ছাড় দেয়ার বিষয়ে আশ্বাস দেন। সে সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূজার আগে ইলিশ পাঠাতে অনুরোধ জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গমাতা সেতুর উদ্বোধন করলেন শেখ হাসিনা পরবর্তী সংবাদ ময়মনসিংহে এক বছরে ৫ শতাধিক হারানো মোবাইল উদ্ধার…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads