ads

শনিবার , ৩ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘এই দেখেন আপনাদের দেওয়া বালা পরে আছি’

খবর টি পড়েছেন : ৮২৬
‘এই দেখেন আপনাদের দেওয়া বালা পরে আছি’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের উদ্দেশ করে বলেছেন, আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে আমি দেখা করেছি, আপনারা আমার কাছে এসেছিলেন, আমাকে উপহার দিয়েছিলেন। আপনাদের দেওয়া হাতের দুটি বালা আমার কাছে অমূল্য সম্পদ। হাতের বালা দেখিয়ে তিনি বলেন, এই দেখেন আমি আপনাদের দেওয়া বালা পরে আছি।

Shamol Bangla Ads

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগান খেলার মাঠে শনিবার বিকালে জেলার ৪১টি চা বাগানের প্রায় ৫ হাজার চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় চা বাগানের সুমনা পাইনকাসহ দুজন নারী চা শ্রমিক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং চা শ্রমিকদের মজুরি বাড়ানো এবং তাদের নানা প্রকার ভাতা দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

Shamol Bangla Ads

চা শ্রমিক সুমনা পাইনকা চা শ্রমিকদের ভোটার করে দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া এবং নানা সুবিধা দেওয়ায় বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, চা শ্রমিকদের প্রত্যেকের জন্য আমি ঘর তৈরি করে দেব এবং তাদের উন্নয়নে যা যা করা দরকার তাই করা হবে। এ সময় তিনি আরও বলেন, কোনোভাবেই চা শিল্পকে ধ্বংস হতে দেব না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফের মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হচ্ছে পরবর্তী সংবাদ অমিত হাবিবের নিবেদিতপ্রাণ সাংবাদিকতা স্মরণীয় হয়ে থাকবে: তথ্যমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads