ads

বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিজিটাল বাংলাদেশ আমরা বাস্তবায়ন করেছি: প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৯০
ডিজিটাল বাংলাদেশ আমরা বাস্তবায়ন করেছি: প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকসের ব্যবহার গুরুত্বপূর্ণ নিয়ামক। এ লক্ষ্যেই আমরা ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলাম। ডিজিটাল বাংলাদেশ আমরা বাস্তবায়ন করেছি। সেই সাথে ট্রেইনিং এবং শিক্ষার ব্যবস্থাও নিয়েছি।’ ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ২৪তম জাতীয় সম্মেলন ও ৪৩তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওইসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

শেখ হাসিনা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাবে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে যে পরিবর্তন হবে, তার সঙ্গে দেশের জনশক্তিকে মানিয়ে নিতে এখনই প্রস্তুতি নিতে হবে। এজন্য প্রশিক্ষণের ওপর জোর দিতে হবে।

চতুর্থ শিল্পবিপ্লব আমাদের অর্থনীতি ও কর্মসংস্থানে ব্যাপক প্রভাব পড়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে আমাদের দেশের পোশাকশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবটের ব্যবহারও শুরু হয়েছে। সাথে সাথে অন্য খাতগুলোও ধীরে ধীরে এদিকে অগ্রসর হচ্ছে। উৎপাদনশীলতা বাড়ছে। কাপড়ের মানও বেড়েছে।’

Shamol Bangla Ads

সরকারপ্রধান আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের ফলে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে যে ধরনের পরিবর্তন সূচিত হবে, তা মোকাবিলা করার জন্য আমাদের যে বিপুল শ্রমশক্তি রয়েছে, তাদেরকে এর সঙ্গে যুক্ত করতে হবে। সেই যুক্ত করতে হলে তাদের ট্রেনিং দিতে হবে। শিক্ষিত করতে হবে এবং দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সন্ত্রাসবাদে জিরো টলারেন্স বাংলাদেশের: স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী সংবাদ আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৯

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads