ads

বুধবার , ৩১ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১০ হাজার ডলারের বেশি থাকলে বিক্রির নির্দেশ

খবর টি পড়েছেন : ৪০৩
১০ হাজার ডলারের বেশি থাকলে বিক্রির নির্দেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিদেশ থেকে ভ্রমণ থেকে ফিরে একজন বাংলাদেশি ১০ হাজার ডলার পর্যন্ত নিজের কাছে রাখতে পারেন। কারও কাছে এর চেয়ে বেশি ডলার থাকলে তা বেআইনি। এরকম থেকে থাকলে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা ব্যাংক বা মানিচেঞ্জারের কাছে বিক্রি করে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেউ বিক্রি না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, খোলাবাজার থেকে ডলার কিনে সঙ্গে রাখা বেআইনি। তবে প্রবাসী বাংলাদেশি দেশে আসার সময় কিংবা বিদেশ ভ্রমণ থেকে ফিরে ডলার রাখার সুযোগ রয়েছে। এখন দেখা গেল কেউ হয়তো সভা, সেমিনার বা অন্য কোনো কারণে বাইরে যাওয়ার সময় ২ হাজার ডলার সঙ্গে নিয়েছিলেন। দেশে আসার সময় হয়তো সঙ্গে করে ১৫ হাজার ডলার নিয়ে এলেন। এক্ষেত্রে ১০ হাজার ডলার তার কাছে দীর্ঘদিন রাখতে পারবেন। এর বেশি অংশ এক মাসের মধ্যে জমা না দিলে সেটা হবে অবৈধ।

কেন্দ্রীয় ব্যাংক বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিবাসী বাংলাদেশি ব্যক্তি বিদেশ থেকে সঙ্গে আনা অনধিক ১০ হাজার মার্কিন ডলার বা সমমূল্যমানের বৈদেশিক মুদ্রা নিজের কাছে বা অনুমোদিত ডিলার ব্যাংকে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে জমা রাখতে পারেন। পরবর্তী বিদেশ যাওয়ার সময় ওই বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়েও যেতে পারেন। কেউ দশ হাজার ডলারের বেশি বৈদেশিক মুদ্রা আনলে দেশে আসার এক মাসের মধ্যে ব্যাংক বা মানিচেঞ্জারের কাছে বিক্রি বা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে জমা রাখা বাধ্যতামূলক।

Shamol Bangla Ads

এতে আরও বলা হয়েছে, উপরোক্ত প্রাধিকার বহির্ভূত বৈদেশিক মুদ্রা ধারণ করা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের আওতায় দণ্ডনীয় অপরাধ। প্রাধিকারভুক্ত নয় এমন বৈদেশিক মুদ্রা নিবাসী বাংলাদেশির কাছে থাকলে তা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংক বা লাইসেন্সধারী মানিচেঞ্জারের কাছে বিক্রি করার অনুরোধ করা যাচ্ছে। নির্দিষ্ট সময়ের পর অননুমোদিত বৈদেশিক মুদ্রা নিবাসী ব্যক্তির নিকট পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ বিএনপিকে ছেড়ে যাওয়া জামায়াতের নাটক: ওবায়দুল কাদের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads