ads

মঙ্গলবার , ২৩ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৬১ জেলা পরিষদের নির্বাচন ১৭ অক্টোবর : ভোট হবে ইভিএমে

খবর টি পড়েছেন : ৪৯২
৬১ জেলা পরিষদের নির্বাচন ১৭ অক্টোবর : ভোট হবে ইভিএমে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশের ৬১ জেলা পরিষদে আগামী ১৭ অক্টোবর ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে। ২৩ আগস্ট মঙ্গলবার ওই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ সেপ্টেম্বর। বাছাই ১৮ সেপ্টেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ সেপ্টেম্বর।

Shamol Bangla Ads

২৬ সেপ্টেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট নেওয়া হবে ১৭ অক্টোবর। সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য এবং সংরক্ষিত আসনের পাঁচজন মহিলা সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয়। ২০১৬ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম জেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে দেশে জেলা পরিষদগুলো পুনরুজ্জীবিত করা হয়।

Shamol Bangla Ads

পাঁচ বছরের মেয়াদ শেষে গত ১৭ এপ্রিল দেশের ৬১ জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করে সরকার। এর ১০ দিন পর ২৭ এপ্রিল সরকার জেলা পরিষদে সদ্য সাবেক নির্বাচিত চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।
ওই দিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম এক বিবৃতিতে জানান, নির্বাচনের মাধ্যমে নতুন জেলা পরিষদ গঠন না হওয়া পর্যন্ত প্রশাসকরা দায়িত্ব পালন করবেন।

২০১৬ সালের জেলা পরিষদ নির্বাচন প্রধান বিরোধী দলগুলো বয়কট করে। ফলে সব কটিতে চেয়ারম্যান হন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। ভোটে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ২৫টি জেলার চেয়ারম্যান হন। ১৩ জেলায় স্বতন্ত্র হিসেবে যারা জয়ী হন তারাও আওয়ামী লীগের নেতা।

এ ছাড়া ২১ জেলায় আওয়ামী লীগের নেতারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। পরবর্তী সময়ে আরও দুই জেলায় ভোট হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিক্ষাপ্রতিষ্ঠান দুই দিন বন্ধ থাকলে শিক্ষার্থীদের ক্ষতি হবে… পরবর্তী সংবাদ লেখক-সাংবাদিক আবু জাফর শামসুদ্দীনের মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads