ads

সোমবার , ২২ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি এদেশের সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক : কাদের

খবর টি পড়েছেন : ৪১০
বিএনপি এদেশের সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক : কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এদেশের হত্যা-ক্যু-ষড়যন্ত্র- দুর্বৃত্তায়ন সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। তিনি ২২ আগস্ট সোমবার এক বিবৃতিতে বিএনপি নেতাদের দুরভিসন্ধিমূলক মিথ্যা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একথা বলেন।

Shamol Bangla Ads

বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা তাদের চিরায়ত মিথ্যাচারের রাজনীতি অব্যাহত রেখে নানামুখী ষড়যন্ত্র-চক্রান্ত ও অপতৎপরতায় লিপ্ত রয়েছে।

বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও অন্তরে তাদের ১৫ আগস্টের নির্মম-নিষ্ঠুর পাশবিক মানসিকতা এবং ২১ শে আগস্টের বর্বরতা ও পৈচাশিকতাকে ধারণ করে উল্লেখ করে ওবায়দুল কাদের তাঁর বিবৃতিতে বলেন, ঐতিহাসিক ভাবেই বিএনপি স্বৈরতান্ত্রিক আচরণ এবং জঙ্গি-সন্ত্রাস ও প্রতিহিংসার রাজনীতিকে লালন করে আসছে। তিনি বলেন, গণতন্ত্র এবং গণতান্ত্রিক মূল্যবোধকে বিএনপি কখনও হৃদয়ে ধারণ এবং রাজনৈতিক কার্যক্রমে চর্চা করে না।

Shamol Bangla Ads

করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিভিন্ন নিষেধাজ্ঞার ফলে বিশ্বব্যাপী অর্থনীতিতে যখন একটি অনাকাঙ্ক্ষিত সঙ্কট সৃষ্টি হয়েছে তখন এই বৈশ্বিক সঙ্কটকে পুঁজি করে জাতীয় রাজনৈতিক সঙ্কট সৃষ্টির গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আর এই ষড়যন্ত্রের মূলে রয়েছে ২১ আগস্টের মাস্টার মাইন্ড খুনি তারেক রহমান ও তার দল বিএনপি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টেকসই উন্নয়ন নিশ্চিতে কাজ করুন, বিসিএস কর্মকর্তাদের প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ বুধবার থেকে অফিস সকাল ৮টা-বিকেল ৩টা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads