ads

বৃহস্পতিবার , ১৮ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গ্রাহকদের সহায়তা চাইলেন প্রতিমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৮৭
গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গ্রাহকদের সহায়তা চাইলেন প্রতিমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গ্রাহকদের সহায়তা চেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে এক পোস্টে অবৈধ গ্যাস সংযোগের তথ্য তিতাস গ্যাস বিতরণ কোম্পানিকে জানানোর অনুরোধ করেন তিনি।

Shamol Bangla Ads

প্রতিমন্ত্রী বলেন, ‘চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত দুই লাখের বেশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না।’ গ্রাহকের আশেপাশে অবৈধ গ্যাস সংযোগ থাকলে তথ্য দিয়ে তিতাস গ্যাস বিতরণ কোম্পানিকে সহযোগিতা করার আহ্বান জানান নসরুল হামিদ।

জানা যায়, তিতাস চলতি বছর জুন পর্যন্ত ৬ মাসে ১৪৬টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ২ লাখ ২৩ হাজার ৩২৯টি সংযোগ বিচ্ছিন্ন করে। একই সঙ্গে ২২০ দশমিক ৬৩ কিলোমিটার অবৈধ লাইন অপসারণ করেছে।

Shamol Bangla Ads

তিতাস জানায়, প্রতি মাসে বিপুল পরিমাণ গ্যাস চুরি হওয়ার পরিপ্রেক্ষিতে সরকার অবৈধ লাইন অপসারণের জোর প্রচেষ্টা চালাচ্ছে। সরাসরি মন্ত্রণালয় থেকে বিষয়টি তত্ত্বাবধান করা হচ্ছে। চলতি বছর কামরাঙ্গীর চর এবং নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একাংশের গ্যাস সংযোগ বন্ধ করে দিয়ে অবৈধ গ্রাহকদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দাম কমছে ডিম ও মুরগির পরবর্তী সংবাদ বিআরটির ঠিকাদারকে শাস্তি দিলে আপত্তি জানাবে না চীন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads