ads

সোমবার , ৮ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৩৩৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

খবর টি পড়েছেন : ২১৪
১৩৩৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানের অভিযোগে এ বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত মোট ১৯ হাজার ২৩৪ জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে বাংলাদেশের নাগরিক রয়েছে ১ হাজার ৩৩৪ জন।
৭ আগস্ট রবিবার স্থানীয় এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খাইরুল যাইমি। তিনি বলেন, ফেরত পাঠানো অবৈধ অভিবাসীদের মধ্যে ১ হাজার ৩৩৪ জন বাংলাদেশি।

Shamol Bangla Ads

এছাড়াও মিয়ানমারের ২ হাজার ২০০ জন, ভিয়েতনামের ১ হাজার ৫০০ জন, থাইল্যান্ডের ১ হাজার দুইশ’র বেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।

এ ছাড়া আরও ১৫ হাজার ৫৩৪ জন অবৈধ অভিবাসীকে খুব শিগগিরই তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে। বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন বন্দিশিবিরে আটক রয়েছে তারা। ফেরত পাঠাতে নথিপত্র প্রস্তুত করা হচ্ছে।

Shamol Bangla Ads

খাইরুল যাইমি জানান, কোনো বিদেশি নাগরিক যদি মালয়েশিয়ায় প্রবেশ করতে চায় তাহলে তাদের সঙ্গে অবশ্যই বৈধ কাগজপত্র থাকতে হবে। অন্যথায় তাদের অভিবাসন নীতিমালা ১৯৬৩ এর ৩৯(বি) ধারার অধীনে আটক করা হবে।

এ ছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যদি কোনো বিদেশি নাগরিক অতিরিক্ত সময় মালয়েশিয়ায় অবস্থান করে অভিবাসন নীতিমালা অনুযায়ী সেটাও অপরাধ হিসেবে গণ্য হবে। নীতিমালার অনুচ্ছেদ ৩৯(বি) অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। বর্তমানে মালয়েশিয়ায় প্রবেশের জন্য ৩৪টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রযোজ্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গমাতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পরবর্তী সংবাদ জ্বালানি তেলের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads