ads

সোমবার , ৮ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক পেলেন ৫ নারী

খবর টি পড়েছেন : ২১৯
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক পেলেন ৫ নারী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পাঁচ বিশিষ্ট নারীকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২২ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে এ পদক দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। ৮ আগস্ট রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

Shamol Bangla Ads

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক হলো নারীদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। এ বছর পদক পাওয়া ৫ নারী হলেন- রাজনীতিতে সৈয়দা জেবুন্নেসা হক (সিলেট), অর্থনীতিতে সংসদ সদস্য সেলিমা আহমেদ (কুমিল্লা), শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-উপাচার্য নাসরীন আহমেদ, সমাজসেবায় মোছা. আছিয়া আলম (কিশোরগঞ্জ), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গোপালগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য (মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক)।

প্রত্যেককে ১৮ ক্যারটের ৪০ গ্রাম ওজনের সোনার মেডেল, ৪ লাখ টাকার চেক এবং একটি সম্মাননা সনদ দেওয়া হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন।

Shamol Bangla Ads

সূত্র : বাসস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জ্বালানি তেলের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে রিট পরবর্তী সংবাদ মেলান্দহে কৃষি মেলা অনুষ্ঠিত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads