ads

বুধবার , ৩ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফ্যামিলি কার্ডধারী কোটি পরিবার পাচ্ছে ভর্তুকি মূল্যে পণ্য : বাণিজ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৯৫
ফ্যামিলি কার্ডধারী কোটি পরিবার পাচ্ছে ভর্তুকি মূল্যে পণ্য : বাণিজ্যমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম বছরজুড়ে অব্যাহত রাখবে বলে জানিয়েছেন । ২ আগস্ট মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে ভর্তুকি মূল্যে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনের সময় তিনি ওই তথ্য জানান।

Shamol Bangla Ads

এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আলী আহাদ খানসহ বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবির কর্মকর্তারা।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শোকাবহ আগস্ট মাসে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ নির্ধারিত মূল্যে বিক্রি কার্যক্রম শুরু করা হলো। এসব পণ্য এক কোটি কার্ড হোল্ডারের কাছে বিক্রি করা হচ্ছে।

Shamol Bangla Ads

‘টিসিবির পণ্য বিক্রিতে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। এর পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখতে ট্রাক সেলে এসব পণ্য বিক্রি বন্ধ রাখা হয়েছে। তার পরিবর্তে দেশব্যাপী নিয়োগকৃত ডিলারদের নির্ধারিত দোকান বা স্থাপনা থেকে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা মোতাবেক ফ্যামিলি কার্ডধারী দেশের এক কোটি নিম্ন আয়ের পরিবারের মাঝে চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা এবং পেঁয়াজ প্রতি কেজি ২০ টাকা দরে (ভর্তুকি মূল্যে) টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতি কার্ডধারীর কাছে এক কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল এবং ২ কেজি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মারা গেলেই একমাত্র দুদক থেকে নিস্তার সম্ভব: ড.… পরবর্তী সংবাদ ৪০ জেলায় নতুন পুলিশ সুপার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads