ads

মঙ্গলবার , ২ আগস্ট ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ বিভাগীয় সদর দফতর স্থাপনে ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন প্রকল্প একনেকে পাস

ব্রহ্মপুত্র বিধৌত বাংলাদেশের উর্বর ভূমি শিক্ষা-শিল্প-সাহিত্য ও লোকসংস্কৃতির এক বিপুল আধার এবং এককালে ভারতবর্ষের সর্ববৃহৎ জেলা হিসেবে খ্যাত ময়মনসিংহের বিস্তীর্ণ এ জনপদ প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যের লীলাভূমি । এ অঞ্চলের মানুষের বহুল প্রত্যাশিত ‘ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সদর দফতর স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন কাজ’ প্রকল্পটি ২ আগস্ট মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সভাকক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দিয়েছেন। প্রকল্পটি বাস্তবায়নে ১ হাজার ২২৪ কোটি ৮১ লাখ টাকা ব্যয় হবে। পরে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

Shamol Bangla Ads

তিনশত বছরের পুরনো ময়মনসিংহে নতুন বিভাগীয় শহরের জন্য প্রথম দিকে ৪ হাজার ৩৬৭ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই প্রকল্পটি অনুমোদন দেয়নি একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এখন ৯৪৫ একর জমি অধিগ্রহণ করা হচ্ছে। এ জন্য ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সদর দফতর ও নতুন বিভাগীয় শহর স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত ভ‚মি অধিগ্রহণ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন শীর্ষক প্রকল্পটি একনেকে পাস হয়েছে। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২২৪ কোটি ৮০ লাখ ৬৩ হাজার টাকা।

ময়মনসিংহ বিভাগীয় সদর দফতর ও নতুন বিভাগীয় শহর স্থাপন সংক্রান্ত প্রকল্পটির অনুমোদন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভাগবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস জানান, ‘প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে সুপরিকল্পিত ও আধুনিক ময়মনসিংহ বিভাগীয় শহর স্থাপনসহ বিভাগীয় সদর দপ্তর স্থাপনের জন্য স্থান সংকুলান করা সম্ভব হবে যা দক্ষ ও গতিশীল প্রশাসনের সহায়ক হবে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনেই উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধন করা হয়েছে। ফলে তাই একনেকে উপস্থাপনের সুপারিশ দেওয়া হয়েছে।’
বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস আরো জানান, প্রকল্পে গোবিন্দপুর, পাড়ালক্ষীর আলগী, জেলখানার চর, চরসেহড়া, চর ঈশ্বরদিয়াসহ ০৫টি মৌজায় মোট জমির পরিমাণ ৯৪৫.২১৯ একর। প্রকল্পে মোট খাস জমির পরিমাণ ১৪২.৬৪৫ একর এবং ব্যক্তি মালিকানাধীন জমির পরিমাণ ৮০২.৫৭৪ একর। তন্মধ্যে পুনর্বাসনের জন্য জমির পরিমাণ ২৫ একর।

Shamol Bangla Ads

এই প্রকল্পের ৯৪৫.২১৯ জমিতে ২২টি বøক নেয়া হয়েছে। তন্মধ্যে থাকছে বিভাগীয় প্রশাসনিক অফিস, বনায়ন, খাল, বাণিজ্য, শিক্ষা, বিদ্যমান বাঁধ-সহ প্রস্তাবিত সড়ক (১৫০ ফুট, গ্রিন এরিয়া, স্বাস্থ্যসুবিধা, হোটেল মোটেল জোন, আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, পুনর্বাসন অঞ্চল, আন্তর্জাতিক স্পোর্টস কমপেক্স, জাদুঘর, নভোথিয়েটার, ক্লোভারলিফের জন্য সংরক্ষিত অঞ্চল, আবাসিক, সুপ্রশস্ত সড়ক, সেবা ও সুবিধাদি, সামাজিক অবকাঠামো, নতুন বাঁধ নির্মাণের জায়গা, জলাশয় ইত্যাদি।

এ ব্যাপারে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সদর দফতর স্থাপনের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ কাজ দ্রুত শুরু হবে। সেইসাথে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের কাজও শুরু করা হবে।

পরিকল্পনা কমিশনের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাওয়ার পর চলতি বছরের ৩ মার্চ অনুষ্ঠিত হয় প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা। অনুমোদনের পর ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়ন করবে বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ এবং গণপূর্ত অধিদফতর ডেলিগেটেড ওয়ার্ক)।’

প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে- ময়মনসিংহ দেশের অষ্টম প্রশাসনিক বিভাগ। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ৪টি জেলা জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়। এ বিভাগের আয়তন ১০ হাজার ৪৮৫ বর্গকিলোমিটার ও জনসংখ্যা ১ কোটি ১৩ লাখ ৭০ হাজার জন। ময়মনসিংহ জেলা শহরটি বর্তমান ব্র²পুত্র নদের পশ্চিম তীর বরাবর প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবগঠিত ময়মনসিংহ বিভাগীয় শহরটিকে একটি আধুনিক ও বহির্বিশ্বের উন্নত শহরের আদলে স্থাপনের জন্য সদয় দিক নির্দেশনা দেন এবং সে জন্য নগর উন্নয়ন অধিদফতর থেকে ময়মনসিংহ বিভাগীয় শহরের জন্য একটি ভ‚মি ব্যবহার পরিকল্পনা নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০১৬ সালের ১৭ আগস্ট ময়মনসিংহে নতুন বিভাগীয় শহর উন্নয়ন সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় নগর উন্নয়ন অধিদফতর ময়মনসিংহ

বিভাগের নতুন বিভাগীয় শহর উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক প্রকল্পের ডিপিপি প্রণয়ন করে একনেক সভায় উপস্থাপন করা হয়। ২০১৮ সালের ৩০ অক্টোবর অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন করা হয়নি। একনেক সভায় নবগঠিত ময়মনসিংহ বিভাগের জন্য ব্রহ্মপুত্র নদের অপর পাড়ে যথাসম্ভব কম জমি অধিগ্রহণ করে বিভাগীয় সদর দপ্তরগুলো নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক নতুন ডিজাইন করে প্রকল্প নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। একনেক সভার সিদ্ধান্ত মোতাবেক আগে প্রস্তাবিত ৪ হাজার ৩৬৭ একরের স্থলে ৯৪৫ একর জমি অধিগ্রহণের পরিকল্পনা করে এই প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে। প্রকল্পের মূল কার্যক্রম হচ্ছেÑ ৯৪৫ দশমিক ২১৯ একর ভ‚মি অধিগ্রহণ, ভ‚মি অধিগ্রহণের জন্য ক্ষতিপূরণ ও প্রশাসনিক খরচ, ২ লাখ ৩১ হাজার ২৭৬ ঘনমিটার ভ‚মি উন্নয়ন, ৪ হাজার ২১৪ মিটার মাস্টার
ড্রেন নির্মাণ, ১৪ হাজার ৯১৩ মিটার সীমানা দেওয়াল ও গাইড ওয়াল নির্মাণ, ২২ হাজার ৮২৪ বর্গমিটার অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ, এক হাজার ১৮০ মিটার বাঁধ নির্মাণ এবং ধর্মীয় স্থান উন্নয়ন ও উপাসনালয় নির্মাণ প্রভৃতি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!