ads

শুক্রবার , ২৯ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রিমোট কন্ট্রোলে ডাকা আন্দোলনে জনগণ সাড়া দেবে না : কাদের

খবর টি পড়েছেন : ২১৮
রিমোট কন্ট্রোলে ডাকা আন্দোলনে জনগণ সাড়া দেবে না : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রিমোট কন্ট্রোলে ডাকা আন্দোলনে জনগণ সাড়া দেবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাহস থাকলে দেশে এসে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত হাজারীবাগ থানার ১৪ ও ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বৃহস্পতিবার এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি তাঁর বাসভবন থেকে সম্মেলনে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

Shamol Bangla Ads

দেশ ভালো থাকলে বিএনপির নেতাদের মন কেন খারাপ হয় তা জানতে চেয়ে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘জনগণের প্রতি আস্থা রাখুন, নির্বাচনে অংশ নিন, নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে।’

দেশে নাকি গণতন্ত্র নেই, বিএনপি নেতাদের এমন বক্তব্য হাস্যকর উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেষ পর্যন্ত বিএনপি তাদের অস্তিত্ব ও দলকে রক্ষা করতেই নির্বাচনে অংশ নেবেন।’ দেশে বিদ্যুৎ ও জ্বালানির অভাব নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল রাখতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

Shamol Bangla Ads

হাজারীবাগ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজি মোহাম্মদ সেলিম আহমেদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির এবং সংসদ সদস্য নুরুল আমিন রুহুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা, বাড়বে দিনের তাপমাত্রা পরবর্তী সংবাদ বাঘ সংরক্ষণে বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads