ads

মঙ্গলবার , ১৯ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে ফিরলেন ১২৩০৬ হাজি

খবর টি পড়েছেন : ১৬৩
দেশে ফিরলেন ১২৩০৬ হাজি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পবিত্র হজ শেষে সৌদি আরব থেকে ১২ হাজার ৩০৬ জন হাজি দেশে ফিরেছেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিন। এছাড়া সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হাজি মারা গেছেন। সৌদি আরবে এ নিয়ে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী-হাজি মারা গেলেন।

Shamol Bangla Ads

জানা যায়, গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৩৩ টি ফ্লাইটে ১২ হাজার ৩০৬ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৩টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ১৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৪টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সর্বশেষ গত ১৭ জুলাই চট্টগ্রাম হালিশহরের মো. কামাল উদ্দিন মজুমদার (৬২) মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর EF0604591। এ পর্যন্ত মারা যাওয়া হজযাত্রী হাজিদের মধ্যে পুরুষ ১৬ ও ৭ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১৯ জন, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা গেছেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জুলাইয়ের শেষে শিশুদের টিকা দেয়া হবে : স্বাস্থ্যের… পরবর্তী সংবাদ রেলের অব্যবস্থাপনার বিষয়ে ৬ দফা দাবিতে জামালপুরে শিক্ষার্থীদের…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads