ads

সোমবার , ১৮ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপাসনালয়ে এসি চালানোয় সাশ্রয়ী হওয়ার অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

খবর টি পড়েছেন : ১৬৮
উপাসনালয়ে এসি চালানোয় সাশ্রয়ী হওয়ার অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিদ্যুৎ সংকট মোকাবিলায় মঙ্গলবার থেকে সারা দেশে লোডশেডিং শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ সাশ্রয়ে ধর্মীয় উপাসনালয়ে প্রয়োজনের বেশি এসি না চালানোর অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অনুরোধ জানান তিনি।

Shamol Bangla Ads

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে ধর্মীয় উপাসনালয়ে প্রয়োজনের বেশি এসি না চালানোর অনুরোধ করা হচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু মসজিদ নয়, সকল উপাসনালয়ের কথা বলা হয়েছে। মসজিদ, মন্দির, গির্জা সব উপাসনালয়ে যাতে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করা হয় সেই আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, ‘আমরা জানি, প্রচুর এসি লাগানো হয়েছে। নামাজের সময় যেন একটু মিতব্যয়ী হয়ে এসি চালান এবং নামাজ শেষে এসি বন্ধ করে দেন। আমার সাজেশন এটাই, আমরা এভাবেই চিন্তাভাবনা করছি।’

Shamol Bangla Ads

মসজিদসহ দেশের সকল উপাসনালয়ে এসির ব্যবহার কমানো, যত্রতত্র সরকারি অফিসে এসি না চালানো, সরকারি গাড়িতে জ্বালানি তেলের ব্যবহার কমানো ও অনলাইনে মিটিং করার সিদ্ধান্তের দিকে সরকার যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আমাদের হয়তো দিনে এক থেকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হবে। সেই ঘাটতি মেটাতে এলাকাভিত্তিক এক ঘণ্টার মতো লোডশেডিং করা হবে।

তিনি আরও বলেন, আমরা এক সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখব। যদি এতেই আমাদের যথেষ্ট মনে হয়, তাহলে তো সমস্যা নেই। নইলে আরও এক ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করা হতে পারে। পাশাপাশি আমাদের সবাইকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

এর আগে সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে জ্বালানি সাশ্রয়ের বিষয়ে একটি বৈঠক হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী বলেন, জ্বালানি তেলের লোকসান কমাতে সারাদেশ লোডশেডিং শুরু হবে। কোন এলাকায় কখন লোডশেডিং থাকবে তা আগেই গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হবিগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত ৪ পরবর্তী সংবাদ করোনার ভুয়া রিপোর্ট: সাবরিনাসহ ৮ আসামির ১১ বছরের…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads