ads

রবিবার , ১৭ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসির কোনো ক্ষমতা নেই : মির্জা ফখরুল

খবর টি পড়েছেন : ১৮৬
ইসির কোনো ক্ষমতা নেই : মির্জা ফখরুল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) কোনো ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।১৭ জুলাই রবিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘আমরা ২০১৮ সালে নির্বাচনে গেছি, এই প্রত্যাশায় যে- প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, হয়তো বা একটা চেষ্টা করবেন। কিন্তু সেটা তারা করেননি। এ বিষয়ে যে অভিজ্ঞতা, আপনারা কিভাবে আশা করেন যে, আমরা আবারও নির্বাচনের কমিশনের কথা শুনি। তাদের সঙ্গে গিয়ে বসি। কী করবে তারা? তাদের কিছুই করার নেই। তাদের কোনো ক্ষমতা নেই। আর দেশের মানুষ চায় না, এই নির্বাচনের কমিশন এবং সরকারের অধিনে কোনো নির্বাচন হোক। এই কারণে নির্বাচনের কমিশনের কোনো সংলাপ ও আলোচনার বিষয়ে আমরা কোনো মন্তব্যই করি না।’
এ সময় বর্তমান সরকার যদি পরিবর্তন না হয় এবং নিরপেক্ষ সরকার যদি না আসে তাহলে এদেশে কোনো নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন ফখরুল।

গত দুটি নির্বাচনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সরকারে যদি আওয়ামী লীগ থাকে, তাহলে আপনি যে নির্বাচন কমিশনই দেন- সেই ইসি কখনোই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না।’ বিএনপি মহাসচিব বলেন, ‘রাজনৈতিক কালচার যে, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে বিশ্বাস করতে পারে না। আর দলীয় সরকারের অধিনে নির্বাচনে হতে পারবে না। এটা গত কয়েক বছরে আওয়ামী লীগ প্রমাণ করেছে। আপনারা জানেন যে, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে তারা জোর করে কেড়ে নিয়ে গেছে।’

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘আগের নির্বাচনের কমিশনের ডাকে আমরা রাষ্ট্রপতির কাছে যায়। নির্বাচন কমিশন গঠনের জন্য বই আকারে প্রস্তাব তাকে আমরা দিয়েছিলাম। আমরা আশা করেছিলাম, সেই প্রস্তাব রাষ্ট্রপতি এবং সরকার নেবেন। কিন্তু কিছু নেয়নি! এবারও দেখেন, বারবার বলার পরেও একইভাবে নির্বাচন কমিশন গঠন করেছে।’
আরেক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘নির্বাচনকালীন সরকার মূল প্রশ্ন। সেই সরকারে যদি ওরা থাকে এবং শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী থাকেন তাহলে কোনো মতেই নির্বাচন সুষ্ঠু হবে না। সুতরাং আওয়ামী লীগ যদি সরকারের থাকে এবং শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী থাকেন তাহলে নির্বাচনে গেলেই কী, না গেলেই কী?’

Need Ads
পূর্ববর্তী সংবাদ এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর পরবর্তী সংবাদ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় আওয়ামী লীগ : কাদের

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads